পার্বত্য আলো
আন্তজাতিক প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ৪:৩৬ পূর্বাহ্ন || প্রিন্ট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১:৪৩ পূর্বাহ্ন স্টাফ রিপোর্টার

যুদ্ধ চায় না ইরান, আগ্রাসন হলে কঠোর প্রতিরোধ: পেজেশকিয়ান

যুদ্ধ চায় না ইরান, আগ্রাসন হলে কঠোর প্রতিরোধ: পেজেশকিয়ান

ইরান যুদ্ধ চায় না, তবে কোনো দেশ বা শক্তি আগ্রাসন চালালে সর্বশক্তি দিয়ে প্রতিরোধ করা হবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শুক্রবার (২৮ আগস্ট) এক বক্তব্যে তিনি বলেন, প্রতিরোধে দৃঢ়প্রতিজ্ঞ কোনো জাতিকে জোর করে আত্মসমর্পণ করানো সম্ভব নয়।

পেজেশকিয়ান বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান যুদ্ধ শুরু করেনি এবং যুদ্ধকে স্বাগতও জানায়নি। তবে কোনো আগ্রাসনের মুখে ইরান দৃঢ়ভাবে দাঁড়াবে। কূটনৈতিক প্রচেষ্টা, জনগণের সমর্থন, সরকারি কর্মকর্তাদের ভূমিকা ও সশস্ত্র বাহিনীর আত্মত্যাগ দেশকে শক্তি জোগাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি জানিয়েছেন, কৌশলগত হরমুজ প্রণালি এখনো বন্ধ রয়েছে। ইরানের অনুমতি ও সমন্বয় ছাড়া কোনো জাহাজকে এ জলপথে চলাচলের অনুমতি দেওয়া হবে না বলে তিনি জানান। ইরানের সশস্ত্র বাহিনী প্রণালিতে জাহাজ চলাচলের ওপর পূর্ণ নজরদারি রাখছে বলেও দাবি করেন তিনি।

গারিবাবাদি বলেন, হরমুজ পুনরায় চালুর বিষয়ে ইরান ও ওমানের মধ্যে একটি সমঝোতা হয়েছে। তবে তা কার্যকর হবে যুক্তরাষ্ট্র ইসলামাবাদ সমঝোতায় দেওয়া প্রতিশ্রুতি পূরণ করলে। তার দাবি, ওই সমঝোতার প্রতিশ্রুতিগুলো যুক্তরাষ্ট্রই লঙ্ঘন করেছে; তাই বাস্তবায়নের দায়িত্বও ওয়াশিংটনের।

হরমুজ প্রণালি নিয়ে ইরান ও ওমান একটি অস্থায়ী নৌপথ চালুর বিষয়েও আলোচনা করছে। প্রস্তাবিত ব্যবস্থায় জাহাজ চলাচল ও নিরাপত্তা ব্যবস্থাপনায় দুই দেশের সমন্বয়ের কথা রয়েছে। তবে ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত প্রণালি পুরোপুরি খুলবে না।

সম্পাদক : প্রিয়দর্শী বড়ুয়া ভারপ্রাপ্ত সম্পাদক : নুসরাত জাহান আইন সম্পাদক : এডভোকেট ইব্রাহিম বার্তা সম্পাদক : এম. জাহিদ হাসান
প্রধান সড়ক, মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের পাশে, লামা, বান্দরবান পার্বত্য জেলা।  ·  মোবাইল : ০১৮৮৯-৩৮৪৮০১  ·  ই-মেইল : parbattaalonews@gmail.com
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Parbatta Alo-পার্বত্য আলো
PDF চাইলে প্রিন্ট উইন্ডোতে Destination → “Save as PDF”, Layout → Landscape, Margins → None।  |  ফটো কার্ড = ফেসবুকের জন্য ১০৮০×১০৮০ কার্ড।